১২ ডিসেম্বর জাতীয় সাইবার ড্রিল

১৯ নভেম্বর, ২০২০ ১৭:০৭  
সাইবার নিরাপত্তা কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও বাস্তব বিপর্যয় হতে উত্তরণের প্রস্তুতির অনুশীলন হিসেবে জাতীয় পর্যায়ে সাইবার ড্রিল (National Cyber Drill) আয়োজনের উদ্যোগ নিয়েছে ডিজিটাল সিকিউউরিটি এজেন্সি (ডিএসএ)। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই ড্রিল। জাতীয় এই ড্রিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা পেশাজীবী, ভবিষ্যতে সাইবার নিরাপত্তায় ক্যারিয়ার গড়তে আগ্রহীগণ দলগতভাবে অংশগ্রহণ করতে পারবেন। ডিজিটাল জগতে দেশের তথ্য নিরাপত্তা নিশ্চিত করার কৌশল, ইন্সিডেন্ট হ্যন্ডলিং, ডিজিটাল ফরেনসিক, আইটি অডিট, রিস্ক অ্যাসেসমেন্ট, সাইবার সেন্সরের মাধ্যমে ডিএসএ  এর দেয়া বিভিন্ন সেবা দেয়া প্ররিপ্রেক্ষিতে এই উদ্যোগ নিয়েছে বিজিডি ই গভ সার্ট। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও ডিএসএ পরিচালক তারেক বরকতুল্লাহ জানিয়েছেন, প্রতিযোগিতাটি সম্পূর্ণভাবে অনলাইন ভিত্তিক আয়োজিত হবে। আগামী ১৮ নভেম্বর  থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত সাইবার ড্রিলের  নিবন্ধন উন্মুক্ত থাকবে। সকল আগ্রহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর্থিক প্রতিষ্ঠান, সাইবার নিরাপত্তায় কর্মরত কর্মকর্তা এবং সাইবার নিরাপত্তায় আগ্রহী ও ক্যারিয়ার গড়তে ইচ্ছুকদের ৩-৫ জনের দল গঠন করে দলগতভাবে সার্ট এর ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন।  ১২ ডিসেম্বর সকাল ১০টায়  প্রতিযোগীতার জন্য উন্মুক্ত করা হবে যা ১৩ ডিসেম্বর বিকাল ০৪ টা পর্যন্ত প্রতিযোগীদের ফ্লাগ সাবমিট করার জন্য উন্মুক্ত থাকবে।